প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৫৩ এএম (ভিজিট : ৭০)

X
জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়া মাদকসেবি
জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে মাদক সেবনের সময় ছয় যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পুরগ্রামের লাল্টু মিয়া (২৫), একই এলাকার তৌহিদ হোসেন (২৭), জমিনপুর গ্রামের আব্দুল আজীজ (২১), লওনা গ্রামের হাসান মিয়া (২২), গঙ্গাদাসপুর গ্রামের শফিকুল ইসলাম (২৪) এবং ঝামুটপুর গ্রামের জিয়াউর রহমান (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট কার্যালয়ের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।