খোয়াই নদী পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খোয়াই নদী পারাপারের একমাত্র বাহন এখনো খেয়া নৌকা। দীর্ঘদিন ধরে সেতুর দাবি থাকলেও বাস্তবায়ন না

2026-05-05T14:19:09+00:00
2026-05-05T14:46:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেতুর দাবিতে স্থানীয়রা
খোয়াই নদী পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৯ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ২:৪৬ পিএম  (ভিজিট : ১১২)
খোয়াই নদী পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা, সেতুর দাবিতে স্থানীয়দের দুর্ভোগ
X

খোয়াই নদী পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা, সেতুর দাবিতে স্থানীয়দের দুর্ভোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খোয়াই নদী পারাপারের একমাত্র বাহন এখনো খেয়া নৌকা। দীর্ঘদিন ধরে সেতুর দাবি থাকলেও বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, খেয়াঘাটে মাঝিরা ইচ্ছামতো থাকেন না, ফলে অনেক সময় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বিশেষ করে মেঘলা বা বৃষ্টির দিনে সময়মতো খেয়া পাওয়া যায় না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিক্ষার্থী, নারী ও বৃদ্ধ যাত্রীরা।

শান্তিরবাজার ফেরিঘাটটি আড়াইহাজার উপজেলার হ্রেখতেপুরা ও খাগকান্দা ইউনিয়নের সীমান্তে অবস্থিত। নদীর পশ্চিম তীরে উচিৎপুরা ইউনিয়নের বারোইপাড়া শান্তিরবাজার এবং পূর্ব তীরে খাগকান্দার বহেরছড়া নয়নাবাদ এলাকা। এই নদী পার হয়েই প্রতিদিন শত শত শিক্ষার্থী তেতোইতলা কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজ ও শম্ভুপুরা স্কুলে যাতায়াত করে।

স্থানীয়রা জানান, অনেক সময় পর্যাপ্ত নৌকা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত দুর্ভোগে পড়ছে।

এলাকাবাসীর আরেকটি অভিযোগ, গভীর রাতে বা ভোরে খেয়াঘাটে নৌকা না পাওয়ায় অনেক যাত্রীকে ওপারেই রাত কাটাতে হয়। আবার সকালে নৌকা আসার পর বাড়ি ফিরতে বাধ্য হন তারা।

শান্তিরবাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার মানুষ এখানে নিয়মিত যাতায়াত করেন। নদীর দুই পাড়ের কৃষিপণ্য বেচাকেনার জন্যও এই খেয়াঘাটের ওপর নির্ভর করতে হয় স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা মো. মোসলেহউদ্দিনসহ অনেকে জানান, দীর্ঘ ১৬ বছরে একাধিকবার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে আজও খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা।

এলাকাবাসী দ্রুত খোয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy