হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায়

2026-05-05T15:11:45+00:00
2026-05-05T15:11:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ৮৫)
হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
X

হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা। প্রকল্পের আওতায় ফিল্ড স্কুলে শেখা অভিজ্ঞতা বর্ণনা করেন কৃষক আহসানুল বাশার ও রোজিনা আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy