মাগুরায় জুয়ার আসরে অভিযান, ১৬ জন আটক

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজারে জুয়া খেলার সময় ১৬ জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।সোমবার গভীর

2026-05-05T15:55:05+00:00
2026-05-05T15:55:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় জুয়ার আসরে অভিযান, ১৬ জন আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৬০)
মাগুরায় জুয়ার আসরে অভিযান, ১৬ জন আটক
X

মাগুরায় জুয়ার আসরে অভিযান, ১৬ জন আটক

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজারে জুয়া খেলার সময় ১৬ জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ইরান আলী (৩৫), জামাল মিয়া (৩০), রাজ্জাক বিশ্বাস (২৮), জিনজির মিয়া (৪৫), এরশাদ শেখ (৩০), রাজ্জাক মোল্যা (৩৫), মানিক মিয়া (৩২), মতিয়ার রহমান (৪৫), সালাউদ্দিন মোল্যা (১৮), রাজ্জাক মিয়া (৩৭), তবিবার (৪০), আরব আলী (২৮), ওহাব মৃধা (৪৫), বিল্লাল হোসেন (৩০), সাগর মিয়া (১৮) ও এরশাদ মোল্যা (২২)। তাদের সকলের বাড়ি বালিদিয়া গ্রামে।

পুলিশ জানায়, বালিদিয়া বাজারের একটি মুদি দোকানের ভেতরে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসত। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, জুয়া খেলার সময় তাস ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়েছে। মাদক ও জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy