মানিকছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ৯টি পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা

2026-05-05T19:20:30+00:00
2026-05-05T19:20:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৫৯)
ঢেউটিন বিতরণ
X

ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ৯টি পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা টাউনহল মাঠে দু‌র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি জনকে দুই বান করে মোট ১৮ বান ঢেউটিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ এপ্রিল রাতে তীব্র ঝড় ও বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy