পীরগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাক্সফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই জনকে আটক

2026-05-05T19:26:40+00:00
2026-05-05T19:26:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পীরগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৬৪)
ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২
X

ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাক্সফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে উপজেলা টাক্সফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দড়িমিয়ান আলীর ছেলে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বেল্লালের সয়ন ঘর থেকে  ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। 

এসময় বেল্লাল হোসেনের সহযোগী জেলার রানিশংকৈল উপজেলার পৌর শহরের কুণ্ডুপাড়া গ্রামের প্রদীপ কুমার দত্তের ছেলে টিংকু দত্তকে আটক করা হয়।ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শাকিলা রহমান জানান পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy