টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের ‘গলায় দড়ি’

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের ‘গলায় দড়ি বেঁধে’ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির

2026-05-05T20:13:55+00:00
2026-05-05T20:13:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের ‘গলায় দড়ি’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৩৭০)
বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের ‘গলায় দড়ি’
X

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের ‘গলায় দড়ি’

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের ‘গলায় দড়ি বেঁধে’ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেলার স্টল নির্মাণ করা হয়েছে। মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিসিকের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানজুড়ে স্টল নির্মাণ করা হয়। সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনেও স্টল বসানো হয়েছিল। গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ মেলার উদ্বোধন করেন। মেলার শেষ দিনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে নির্মিত স্টলের টানা দড়ি ভাস্কর্যের গলায় বেঁধে দেওয়া হয়েছে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। উদীচীর টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম লেখেন, ‘ছবিতে দেখুন বীরশ্রেষ্ঠদের গলায় বাঁধা মেলার স্টলের দড়ি। সেই দড়িতে ঝুলছে কাপড়। পাশে ময়লার স্তূপ। এটা শুধু অব্যবস্থাপনা নয়, এটা ইতিহাসের অপমান। যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, তাদের গলায় আমরা দড়ি বাঁধছি।’

সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রবীণ শিক্ষাবিদ শামসুল হুদা বলেন, ‘বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য আড়াল করে স্টল নির্মাণ করাই ঠিক নয়। তার ওপর ভাস্কর্যের গলায় স্টলের দড়ি টানানো হয়েছে— এটা নিন্দনীয়। ভবিষ্যতে যেন এমন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকা প্রয়োজন।’

বিসিকের টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম বলেন, ‘মেলার নয় দিনের মাথায় কে বা কারা এ কাজ করেছেন তা জানা নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দড়ি খুলে নেওয়া হয়েছে।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নেটিজেনরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy