মনোহরদীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

2026-05-06T13:02:02+00:00
2026-05-06T13:02:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ১৫৫)
মনোহরদীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও
X

মনোহরদীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও

নরসিংদীর মনোহরদী পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। 

মঙ্গলবার দুপুরে পৌরসভার বাজার থেকে বাসস্ট্যান্ডের বাইপাস  সড়ক পরিদর্শনে গিয়ে তিনি দ্রুত কাজ শুরুর নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই বাইপাস সড়কটি সংস্কারের কাজ কিছুদিন ধরে বন্ধ ছিল। ফলে প্রতিদিনের মতো বাজারে আসা ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে সাম্প্রতিক বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন   স্থানে পানি জমে কাঁদার সৃষ্টি হয়, যা চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ ও কষ্টকর করে তোলে। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। 

এমন পরিস্থিতির খবর পেয়ে তাৎক্ষণিক উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। এসময় মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনও উপস্থিত ছিলেন। 

পরিদর্শনকালে ইউএনও জানান, সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, “বাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের কষ্টের কথা শুনে আমি দ্রুত এখানে এসেছি। ইতোমধ্যে  ঠিকাদারকে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।”

তিনি আরও বলেন, সড়কের পানি ও কাঁদা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে কয়েকদিনের মধ্যেই সড়কে ঢালাই কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে করে অচিরেই মানুষের দুর্ভোগ কমে আসবে বলে জানান তিনি। 
 
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং স্বাভাবিক চলাচল ফিরে আসবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy