মুজিব বর্ষের ঘর বিক্রি: ইউএনওর পরিদর্শনে মিলেছে সত্যতা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

দৈনিক বাংলাদেশ বুলেটিনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুতুবদিয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের পর মুজিব

2026-05-06T19:05:19+00:00
2026-05-06T19:05:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুজিব বর্ষের ঘর বিক্রি: ইউএনওর পরিদর্শনে মিলেছে সত্যতা
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ১০২)
মুজিব বর্ষের ঘর বিক্রি
X

মুজিব বর্ষের ঘর বিক্রি

দৈনিক বাংলাদেশ বুলেটিনে "প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুতুবদিয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশের পর মুজিব বর্ষের ঘর বিক্রি ও তালাবদ্ধ এবং ভাড়া দেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পেয়েছে স্থানীয় প্রশাসন।

সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব সহকারে নেয় উপজেলা প্রশাসন। 

বুধবার (৬ মে) সকালে বড়ঘোপ মিয়ার ঘোনা আশ্রয় প্রকল্পে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সাকিব উল আলম সরেজমিন গিয়ে পরিদর্শন করেন এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনকে বলেন,  প্রতিবেদকের দেওয়া অধিকাংশ তথ্যের সত্যতা খুঁজে পান বলে জানান ইউএনও। 

অন্যদিকে, ইউএনওকে পেয়ে,স্থানীয় ও বাকি উপকারভোগীরা অভিযোগ করে বলেন, এ বড়ঘোপ মিয়ার ঘোনা আশ্রয় প্রকল্পে থাকা ২২টি পরিবারের মধ্যে থাকেন ৯ টি পরিবার। এরমধ্যে ঘর বিক্রি ও তালাবদ্ধ ফাঁকা ঘরগুলোতে সন্ধ্যার পর অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়। যা বাকি উপকারভোগীদের জন্য থাকার অনুপযোগী হয়ে উঠেছে বলে জানান তারা । 

অন্যদিকে,  ইউএনও পরিদর্শনকালে ঘর যারা কিনেছে তাদের তিন দিনের মধ্যে কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেন এবং উপকার ভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ফাঁকা ঘরগুলোতে যারা অপরাধ কর্যক্রম করতেছে এবং যারা ভাড়া ও বিক্রি করেছে তাদের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা। 

উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুতুবদিয়ায় ১৭৮ টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে আলী আকবর ডেইল ১০টি,কৈয়ারবিল ১৪টি,বড়ঘোপ ১১০টি,লেমশীখালী ২টি,দক্ষিণ ধুরুং ৩৪টি, উত্তর ধুরুং ১৮টি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy