আনোয়ারায় ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

2026-05-07T10:52:56+00:00
2026-05-07T10:52:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৫৩)
আনোয়ারায় ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
X

আনোয়ারায় ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসী।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদরাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণির এক ছাত্রী বেড়াতে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারে বিলম্ব হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে বলে তারা জানান।

এ সময় ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘দোষীদের দ্রুত গ্রেফতার কর’ সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।বক্তারা বলেন, নির্যাতিত শিশুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। দ্রুতই তাদেরকে  আইনের আওতায় আনা হবে।’


এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সর্বমোহল থেকে গ্রেপ্তারের দাবি উঠেছে।  স্থানীয়রা দাবি জানান  দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy