প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৪৬ এএম (ভিজিট : ৮৮)

X
সংগৃহীত ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিক্ষার্থীকে (১০) বলাৎকারের অভিযোগে সফিকুল ইসলাম জিসান (২০) নামে এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় যৌন নির্যাতনের মামলা দায়ের করেন।
এর আগে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। সফিকুল ইসলাম জিসানের বাড়ি বাকেরগঞ্জের কাজলাকাঠী গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ওই শিক্ষার্থীকে জিসান তার কক্ষে ডেকে নেন। পরে তাকে তন্দুল রুটি খেতে দেন। এক পর্যায়ে ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরদিন সকালে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে এসে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তাকে চিকিৎসা প্রদান করা হয়।