রংপুরে সেচ ঘর থেকে কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার রংপুর

সারাবাংলা

রংপুরে একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ মে) সকালে

2026-05-07T16:45:32+00:00
2026-05-07T16:45:32+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রংপুরে সেচ ঘর থেকে কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার রংপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৪৩)
রংপুরে সেচ ঘর থেকে কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার
X

রংপুরে সেচ ঘর থেকে কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরে একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে তিনি সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy