আটঘরিয়ার চৌবাড়িয়া মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠের মাঝ দিয়ে বয়ে চলা জোলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃতদেহ

2026-05-07T18:42:43+00:00
2026-05-07T18:42:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ার চৌবাড়িয়া মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৪৭)
আটঘরিয়ার চৌবাড়িয়া মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
X

আটঘরিয়ার চৌবাড়িয়া মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠের মাঝ দিয়ে বয়ে চলা জোলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন। 

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টার সময় মৃতদেহ উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এই ব্যাক্তিকে জোড়গাছা বাজার সহ বেশ কয়েকটি বাজারে ঘুড়াফেরা করতে দেখা গেছে। এদিন সকালে স্থানীয় লোকজন চৌবাড়িয়া মাঠে কাজ করতে গেলে জোলার কচুরিপানার মধ্যে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিনকে খবর দেয়া হয়। 

পরে তিনি উক্ত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে।

ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, আনুমানিক সকাল সাড়ে দশটার সময় স্থানীয় লোকজন লাশ দেখে আমাকে ফোনে খবর দিলে আমি সেখানে পৌঁছাই এবং আটঘরিয়া থানা পুলিশকে খবর দেই।

এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে  ময়না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy