প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩৯ পিএম (ভিজিট : ৪৯)

X
ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল, উফশী আউশধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাব্বির রহমান, উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা বৃন্দ।