শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

সারাবাংলা

নাটোরের কয়েকটি এলাকায় কাল শনিবার (৯ মে) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

2026-05-08T16:43:55+00:00
2026-05-08T16:43:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২৯৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নাটোরের কয়েকটি এলাকায় কাল শনিবার (৯ মে) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্র নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজ করা হবে শনিবার। এজন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটির সদর দপ্তরের অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।  তবে বাস্তব কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।




  বিষয়:   নাটোর  বিদ্যুৎ  বন্ধ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy