লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বিশুদ্ধকরণ

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাতকরণের দায়ে লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান

2026-05-08T18:50:31+00:00
2026-05-08T18:50:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বিশুদ্ধকরণ
ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিককে জরিমানা!
লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাতকরণের দায়ে লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন।

আজ ৭মে বিকালে জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মং এছেনের নেতৃত্বে ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীর উপস্থিতিতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন  পূর্ব সওদাগর পাড়াস্থ একটি প্রতিষ্ঠানের ৩টি কক্ষে বিএসটিআই সনদ ব্যতীত অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে পানির বিশুদ্ধকরণ ও বাজারজাত করায় "লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার" নামক ওয়ায়ার প্লান্টের সেলসম্যান মোঃ রিদুয়ান, পিতা- জামাল হোসেন, বদরখালী, চকরিয়া, কক্সবাজার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০,০০০টাকা জরিমানা ও আদায় করা হয়। এসময় উক্ত ড্রিংকিং ওয়াটার প্লান্টটি উপজেলা প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া হয়।

গোপন অনুসন্ধানে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে লোহাগাড়া উপজেলাধীন বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, হোটেল ও রেস্টুরেন্টে এসব অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত পানি জারে করে বিক্রি করে আসছিলো।
বৃহস্পতিবার (৭ মে) বিকালে লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়া এলাকায় জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট নামে ওই প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় অপরিচ্ছন্ন পরিবেশে পানির বিশুদ্ধ করে সেগুলো বাজারজাত করছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy