প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:২৫ পিএম (ভিজিট : ৭২)

X
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি। আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় ঐক্য বজায় রাখার শপথ নেন। তারা আগামী দিনের রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ।
জেলা কমিটি সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ।
এছাড়াও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস ও বাপ্পি, ছাত্রনেতা তারেক সিকদার, সালেহ উদ্দিন সালেহ, মাসুমসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।