নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক সহায়তা প্রদান

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নাইক্ষ্যংছড়ি

2026-05-09T19:38:07+00:00
2026-05-09T19:38:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক সহায়তা প্রদান
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৩৬)
মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা
X

মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় ১১ বিজিবির ব্যবস্থাপনায় লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত চিকিৎসাসেবা বঞ্চিত প্রায় ৩০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এছাড়াও লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণ, শিক্ষার্থী এবং উপস্থিত সর্বমোট প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফযেজুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অপারেশন উত্তরণ-এর আওতায় সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy