মেঘনায়‎ রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি

সারাবাংলা

‎কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়নের তুলাতলী গ্রামে নতুন মাটির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

2026-05-09T19:49:44+00:00
2026-05-09T19:49:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায়‎ রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১
‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৪৬)
মেঘনায়‎ রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১
X

মেঘনায়‎ রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

‎কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়নের তুলাতলী গ্রামে নতুন মাটির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন নিশ্চিত হওয়া গিয়েছে। শনিবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নতুন রাস্তা নির্মাণ কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল বাতেন মৃধা ও চন্দনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য  নাছির উদ্দিন এর পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার জন্য বিচার বসালেও এক পক্ষ উপস্থিত না হওয়ায় কোনো সমাধান হয়নি।

‎পরে বিচার শেষে বাড়ি ফেরার পথে  তুলাতলী মৃধা বাড়ির নতুন নির্মিত মাটির রাস্তার ওপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আব্দুল বাতেন মৃধার পক্ষের আজিজ (৪৫) ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। এলাকাবাসীর দাবি, দেলোয়ার হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

‎আহতদের প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। পরে দেলোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৩ টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎নিহত দেলোয়ার হোসেন চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামের মৃত.আব্দুর রহমানের ছেলে। তিনি ছয় ভাই তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ১৬ মাস এবং মেয়ে মেহজাবীনের বয়স ৫ বছর।

‎অপরদিকে নাছির মেম্বার পক্ষের নাছির উদ্দিন মেম্বার (৪৫) ও তার সহযোগী হালিম (৩৮) আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

‎এ ঘটনায় তুলাতলী গ্রামে উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। সংঘর্ষের পর আব্দুল বাতেন মৃধার বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

‎এ বিষয়ে মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “দেলোয়ার হোসেন নামের একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy