পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার (৯

2026-05-09T20:49:07+00:00
2026-05-09T20:49:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৩০)
সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধ
X

সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) সকালে উপজেলা হাসপাতাল সংলগ্ন পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার প্রধান নির্বাহী মো. সুরুজ হক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাবিনা ইয়াসমিন, পল্লী অগ্রগতি সংস্থার ম্যানেজার মোছা. লিপি খাতুন, প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সোবহান সুমন, প্রশিক্ষক ওছমান গণি এবং শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগী ইদ্রিস আলীসহ অন্যান্যরা।

আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় এলাকার ২০ জন অস্বচ্ছল নারী অংশগ্রহণ করছেন। তাদের বিনামূল্যে তিন মাসব্যাপী পেশাদার সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যাতে ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারে আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে। বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগ স্থানীয় পিছিয়ে পড়া নারীদের মধ্যে নতুন আশা ও উৎসাহ সৃষ্টি করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy