সোনাদিয়ার বালিয়াড়িতে অবৈধ কটেজ-রিসোর্ট উচ্ছেদ, সরকারি খাস জমি পুনরুদ্ধার

মহেশখালী প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় সরকারি খাস জমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কটেজ

2026-05-09T21:33:48+00:00
2026-05-09T21:33:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাদিয়ার বালিয়াড়িতে অবৈধ কটেজ-রিসোর্ট উচ্ছেদ, সরকারি খাস জমি পুনরুদ্ধার
মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৭২)
সরকারি খাস জমি পুনরুদ্ধার
X

সরকারি খাস জমি পুনরুদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় সরকারি খাস জমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান অভিযানের প্রথম ধাপে অবৈধভাবে নির্মিত আনুমানিক ২০ থেকে ২৫টি বড়, মাঝারি ও ছোট আকারের স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সরকারি খাস জমি পুনরুদ্ধারের কার্যক্রমও পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এবং মহেশখালী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, সরকারি খাস জমি রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy