গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে এই

2026-05-09T21:46:18+00:00
2026-05-09T21:46:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৮৭)
গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী
X

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে এই নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিব, সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদসহ অন্যরা। 

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। ৮ টি খেলার বিজয়ীদের হাতে মেডেল ও  ট্রফি তুলে দেন অতিথিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy