প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়

অনলাইন ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠানটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

2026-05-11T10:51:22+00:00
2026-05-11T10:54:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিইউপিতে ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৫১ এএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১০:৫৪ এএম  (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠানটি গত ২৯ (এফএএসএস) ও ৩০ (এফএসটি) এপ্রিল এবং ১০ (এফবিএসএবং এফএসএসএস) মে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিইউপির একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিইউপি-তে ভর্তি হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি শৃঙ্খলা, সততা, নৈতিকতা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, এবং আত্মবিশ্বাসকে একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হিসেবে উল্লেখ করেন। 

উপাচার্য বলেন, বিইউপি শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষে নয়বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও উল্লেখ করেন যে, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিইউপি ফলাফলভিত্তিক ও প্রয়োগমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। 

নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   বাংলাদেশ  বিইউপি  বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy