ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে খেয়াঘাট চৌরাস্তার মোড়ে চা বিক্রেতা রুহুল আমিনের (৬৫) উপর হামলা করে গুরুত্বর আহত ও দোকান ভাংচুর করেছে প্রতিপক্ষরা।
রোববার (১০ মে) সকালে খেয়াঘাট ব্রীজের কাছে চৌরাস্তা মোড়ে এঘটনা ঘটে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে, সে সার্জারি বিভাগে-৩৮ নং বেডে ভর্তি রয়েছে।
আহতের স্ত্রী সালমা বেগম জানান, চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালাম চৌকিদারের সাথে আমাদের জমি জমা নিয়ে দির্ঘদিন বিরোধ চলছে। তারা আমাদের জমির বিভিন্ন ফসল, পুকুরের মাছ জোর করে নিয়ে যায়, আমরা তাদের ভয়ে কোন প্রতিবাদ করতেও পারিনা। তাদেরকে জমি ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যেতে তারা বিভিন্ন পরিকল্পনা করে চলেছে। পূর্ব পুরকল্পিত ভাবে কালাম চৌকিদারের নেতৃত্বে তার ছেলে-বাবলু (৩০), ঝান্টু (৩৫), বাবুল (২৫) সহ তাদের বাহিনী প্রথমে হৃদয়ের ইটের টলি গাড়ি দোকানের সামনে রেখে দোকানে প্রবেশের পথ রোধ করে। ওই সময় গাড়িটি সরিয়ে অন্যত্র রাখার জন্য বললে প্রথমে গাড়িটি দোকানের মধ্যে উঠিয়ে দিয়ে আমার স্বামী রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে চাপা দেয়। সেখান থেকে সে দৌড়িয়ে পালানোর সময় বাবলু ও তাদের বাহিনী তাকে ধরে এনে বাশের লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে। তার চিৎকারে স্থানীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামকে অবহিত করা হয়েছে বলে জানান আহতের স্ত্রী সালমা বেগম।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি এবং খোজ খবরও নিয়েছি, অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।