কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩, দুইজনের বিরুদ্ধে ১৪ মামলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে নিহত তিনজনের মধ্যে দুই জনের নামে গরু চুরি-ডাকাতিসহ ১৪ টি বিভিন্ন মামলা রয়েছে।রোববার

2026-05-11T13:30:49+00:00
2026-05-11T13:30:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩, দুইজনের বিরুদ্ধে ১৪ মামলা
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ৩৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে নিহত তিনজনের মধ্যে দুই জনের নামে গরু চুরি-ডাকাতিসহ ১৪ টি বিভিন্ন মামলা রয়েছে। 

রোববার বিকেলে তাদের নামে গরু চুরির অভিযোগে দুটি মামলা হয়েছে। 

এরমধ্যে পুলিশ বাদী হয়ে ২০০/২৫০ লোকের  বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং গরুর মালিক স্থানীয় আবুল বক্কর বাদী হয়ে নিহত তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে চুরির মামলা করেন।

রোববার ভোররাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে তিনজন নিহত হন। 

নিহতরা হলো- গাজীপুরের শ্রীপুর থানার বদনীভাঙা গ্রামের সরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম (৩৬), সিলেটের কোতোয়ালি থানার ঘাসিটোলা এলাকার কমলকান্তের ছেলে কৃষ্ণ (৪৬) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে সেলিম (৩৮)।

হত্যা মামলার বাদী কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, নিহত গাজীপুরের আজহারুল ইসলাম হলো এলাকার একজন প্রখ্যাত ডাকাত এবং গরু চোর। তার বিরুদ্ধে গরু চুরির ২টি, গরু চুরির প্রস্তুতি -২টি, ডাকাতির মামলা-২টি এবং অন্যান্য আরো ২টি মামলা রয়েছে। একই ধরনের অভিযোগে পটুয়াখালীর সেলিমের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তবে গণপিটুনিতে নিহত কৃষ্ণের প্রকৃত নাম ঠিকানাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। গনপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা দায়েরের খবর পেয়ে হামলাকারীরা এলাকা ছেড়েছে।

এলাকাবাসী ও পুলিশের জানায়, ১১/ ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে রোববার ভোররাতে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করেন। একপর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত দুই/আড়াইশো লোকের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং বাকচালা এলাকার বাসিন্দা গরু মালিক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে নিহত তিনজনসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে চুরির মামলা দায়ের করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy