দাগনভূঁঞায় মা দিবসেই মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: বাবা ও বোন আশঙ্কাজনক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে মা দিবসের রাতে এক পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা লাকী

2026-05-11T16:23:14+00:00
2026-05-11T16:23:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাগনভূঁঞায় মা দিবসেই মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: বাবা ও বোন আশঙ্কাজনক
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৮৪)
দাগনভূঁঞার সিন্দুরপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত
X

দাগনভূঁঞার সিন্দুরপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত

ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে মা দিবসের রাতে এক পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা লাকী আক্তার (৪৫) নিহত হয়েছেন। 

এসময় ঘাতক ছেলের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে বাবা মোস্তফা ভূঞা এবং বোন মিথিলা গুরুতর জখম হয়েছেন। পুলিশ ঘাতক ছেলে মো. রাফিকে (২১) আটক করেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৮টার দিকে দিলপুর এলাকার প্রবাসী মোস্তফা ভূঞার ছেলে রাফি তার মায়ের কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে রাফি ঘরের বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দিয়ে পুরো ঘর অন্ধকার করে ফেলে। এরপর আগে থেকে অনলাইন থেকে সংগ্রহে রাখা দুটি ধারালো ছুরি দিয়ে সে তার মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আক্রমণের সময় রাফির বোন মিথিলা প্রাণভয়ে বাথরুমে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন, কিন্তু ঘাতক রাফি সেখানেও হামলা চালায়। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা লাকী আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক রাফিকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এদিকে স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দিলপুর ও ব্রিকফিল্ড সংলগ্ন এলাকাগুলোতে মাদকের কেনাবেচা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এই ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy