সখীপুরে প্রবাসীর বাড়িতে চেতনানাশক দিয়ে দুর্ধর্ষ চুরি

সখীপুর প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী (উত্তরপাড়া) এলাকায় মো.সিদ্দিকুর রহমানের বাড়িতে তার বড় ছেলে প্রবাসী মো. মজনু মিয়ার

2026-05-11T18:25:54+00:00
2026-05-11T18:25:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে প্রবাসীর বাড়িতে চেতনানাশক দিয়ে দুর্ধর্ষ চুরি
সখীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ২৯)
প্রবাসীর বাড়িতে চুরি
X

প্রবাসীর বাড়িতে চুরি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী (উত্তরপাড়া) এলাকায় মো.সিদ্দিকুর রহমানের বাড়িতে তার বড় ছেলে প্রবাসী মো. মজনু মিয়ার ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল ১০ মে (রবিবার) দিবাগত রাতে দু-র্বৃ-ত্ত-রা ঘরের ভেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং চেতনানাশক প্রয়োগ করে জমি কেনার জন্য রাখা নগদ ৭ লক্ষ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, শাড়ি কাপড় ও প্রসাধনী সামগ্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দামি মালামাল চুরি করে নিয়ে যায় ।

ঘটনার পর প্রবাসী মজনু মিয়ার স্ত্রী শেফালী আক্তার (৩৬) অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । শেফালী আক্তার জানান তিনি গতকাল সকালে ঘরের সকল দরজা বন্ধ করে পাশের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরে থাকা জাগে পানি পান করেছিলেন ঠিক তার পর থেকেই তিনি কিছুটা অসুস্থতা বোধ করেন কিন্তু বুঝতে পারেননি যে চেতনানাশকে এমন হচ্ছে। পরে বাড়িতেই গ্রামীণ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন কিন্তু রাতে একই ঘরে থাকা পরিবারের সকল সদস্যই আক্রান্ত হয় সেই সুযোগে চোরচক্র এই ধরণের ঘটনা ঘটিয়েছে। 

উক্ত ঘটনায় প্রবাসীর স্ত্রী শেফালী আক্তার (৩৬) পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই থানায় সাধারণ ডায়েরী (জিডি) করবেন বলে জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো.মোজাম্মেল হক জানান, তিনি আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে এলাকায় চুরি সহ মাদক বিরোধী অভিযানে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

প্রতিবেশী সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মালেক বলেন, প্রবাসী বা রেমিট্যান্স যোদ্ধা মজনু মিয়া দীর্ঘ দিন ধরে অনেক কষ্ট করে জমি ক্রয়ের জন্য ৭ লক্ষ টাকা জোগাড় করেছিলেন কিন্তু সেই জমি তার আর ক্রয় করা হলো না চোরচক্র এই পরিবারটিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে আর তাই প্রশাসনের প্রতি অনুরোধ সখীপুরের মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল আরও জোড়দার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক স্থানীয়দের দাবি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy