চিতলমারীতে খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও

চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া-পরাণপুর খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও খাদিজা আক্তার।মঙ্গলবার (১২ মে) সকাল ১১

2026-05-12T15:38:47+00:00
2026-05-12T15:44:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চিতলমারীতে খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও
চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৩:৪৪ পিএম  (ভিজিট : ১১২)
চিতলমারীতে খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও
X

চিতলমারীতে খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও

বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া-পরাণপুর খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও খাদিজা আক্তার। 

মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। এ খাল উচ্ছেদের মাধ্যমে শত শত লোকের কৃষিকাজ ও ব্যবহারযোগ্য পানির সংকট নিরাসন হবে বলে জানালেন অনেকে। 
এলাকাবাসি জানান, উপজেলার নালুয়া-পরাণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি বাবুল শেখ নামে স্থানীয় এক প্রভাবশালী বাঁধ দিয়ে তার ইট ভাটার গাড়ি পারাপারের জন্য ব্যবহার করে আসছিলেন। এতে এলাকার লোকদের চাষাবাদ ও অন্যান্য কাজে পানির সংকট দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে মঙ্গলবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা প্রশাসনের লোকজনকে সঙ্গে নিয়ে ইউএনও খাদিজা আক্তারের  উস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। এ খালের বাঁধ অপসারণের জন্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি। 
বাঁধ অপসারণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আহসান হাবিব (ঠান্ডু) বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, উপজেলা জামাত ইসলামের আমীর কাজী মনিরুজ্জামান প্রমূখ।

এ ব্যাপারে ইউএনও খাদিজা আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাবুল শেখ এখানকার খালে বাঁধ দিয়ে নিজের কাজে ব্যবহার করছেন। বিষয়টি জানতে পেরে আমরা বাঁধটি অপসারণ করেছি। এতে এলাকাবাসি দারুণ ভাবে উপকৃত হবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy