পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

পাইকগাছা পৌরসভার টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (TLCC) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-05-12T15:58:10+00:00
2026-05-12T15:58:10+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৩০)
সমন্বয় কমিটির সভা
X

সমন্বয় কমিটির সভা

পাইকগাছা পৌরসভার টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (TLCC) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  দুপুরে পৌরসভা কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার। সভাটি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে পাইকগাছা পৌরসভা এবং বিশেষ সহযোগিতায় উন্নয়ন সংস্থা ওয়াটার এইড (WaterAid) ও নবলোক।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসানারা বিনতে আহমেদ, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্রাক্তন সহকারি অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত )  সঞ্জয় দেবনাথ, কমিউনিটি মোবিলাইজার কাওসার আলী, নবলোক প্রকল্প ব্যবস্থাপক বি এম নাহিদ হাসান, প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ, মুক্তা বিশ্বাস,মনিটরিং অফিসার মাহাবুবর রহমান, কমিউনিটি মোবিলাইজার বাছিরন নাজিরা, ওয়াটার এইড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক উজ্জ্বল কুমার বিশ্বাস, শেখ জুলি,বিনা মন্ডল,আলমগীর হোসেন,শেখ জালাল উদ্দীন, শেখ মিজানুর রহমান, অফিস সহকারি শেখ জিয়াউর রহমান, উত্তম ঘোষ, রফিকুল ইসলাম,বিল ক্লার্ক শাহিন হোসেন, কনজারভেন্স ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, সড়কবাতি পরিদর্শক তন্ময় মন্ডল, সীমা দাশসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও দাতা সংস্থা ওয়াটার এইড এবং নবলোকের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করে তাঁদের কারিগরি ও উন্নয়নমূলক মতামত ব্যক্ত করেন।

সভায় পৌরসভার বর্তমান অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল নিরাপদ পানি সরবরাহ: ওয়াটার এইড ও নবলোকের সহযোগিতায় পৌর এলাকায় নিরাপদ পানি নিশ্চিতকরণ ও নবনির্মিত ওয়াটার টেস্টিং ল্যাবের যথাযথ ব্যবহার।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ দূষণ রোধ। পৌরসভার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান বলেন, ওয়াটার এইড ও নবলোকের মতো সহযোগী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে আমরা পাইকগাছাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শহর সমন্বয় কমিটির এই সভা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে।

পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy