আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন প্রসিকিউটর নিয়োগ

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১২

2026-05-12T18:46:49+00:00
2026-05-12T18:46:49+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন প্রসিকিউটর নিয়োগ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৬৩)
ট্রাইব্যুনালে তিন প্রসিকিউটর নিয়োগ
X

ট্রাইব্যুনালে তিন প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

নিয়োগপ্রাপ্তরা হলেন, মো. মাগফুর রহমান শেখ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), ড. মোহাম্মদ অলি মিয়া (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) ও ব্যারিস্টার রাফিউল ইসলাম (সহকারী অ্যাটর্নি জেনারেল)। 

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।

এ তিনজন নিয়োগের পর ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ ২০ জন প্রসিকিউটর দায়িত্ব পালন করবেন। 






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy