চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে

2026-05-13T13:13:05+00:00
2026-05-13T13:13:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ৬৫)
চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান
X

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের স্পার বাঁধ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ। অভিযান চলাকালে সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট এলাকা থেকে মাটি ভর্তি একটি ট্রাক্টরসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

আটককৃত সুমন আলী সদর উপজেলার জয়ন্দীপুর (রামকৃষ্ণপুর) এলাকার মোঃ সোহবুল হকের ছেলে।


জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি পদ্মা নদীর তীরবর্তী জয়ন্দীপুর এলাকার কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারা মোতাবেক আসামীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, নদী রক্ষা এবং কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy