ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভেড়ামার (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া ভেড়ামারায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে নিশান হোসেন (২৩) কে মঙ্গলবার বিকালে পুলিশ গ্রেপ্তার করেছে।ভিকটিম (২০) কে চিকিৎসার

2026-05-13T13:28:23+00:00
2026-05-13T13:28:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ভেড়ামার (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ৪০)
ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
X

ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া ভেড়ামারায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে নিশান হোসেন (২৩) কে মঙ্গলবার বিকালে পুলিশ গ্রেপ্তার করেছে। 

ভিকটিম (২০) কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১১ মে) রাতে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভিকটিম তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে স্থানীয় এক মাজারের মেলা দেখতে ভেড়ামারায় আসেন। সেখানে ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার নিশান হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। 

সোমবার রাতে নিশান হোসেন শিশুটিকে মাজারের পাশেখোলা জায়গায় রেখে ভিকটিমকে জোর করে তার বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুর কান্নায় আশেপাশের লোকজন রাত একটার দিকে ভিকটিমকে উদ্ধার করেন। 

মঙ্গলবার দুপুরে ভিকটিমের বড় বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভেড়ামারা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিশান হোসনকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy