চুনারুঘাটে চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৮টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ৭৫০

2026-05-13T16:40:47+00:00
2026-05-13T16:40:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৪৫)
চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ
X

চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৮টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ৭৫০ জন চা শ্রমিক পরিবারের মাঝে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার উপজেলার চানপুর চা বাগানে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং শ্রমিক নেতা উজ্জ্বল দাসের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।

এসময় বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক  শফিক মিয়া,প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এবং সাবেক ইউপি  চেয়ারম্যান শফিকুর রহমান।

সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত চা শ্রমিক পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াতে শুরু করেছে। তার উদ্যোগ ও তদারকির কারণে সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মাঝে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে অনুদান বিতরণ করা হচ্ছে। তারা বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, সুপেয় পানিরও ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং ভূমির অধিকার নিশ্চিত করতে সংসদ সদস্য নিয়মিতভাবে সরকারের বিভিন্ন দপ্তরে ও জাতীয় সংসদে দাবি তুলে ধরছেন।

বক্তারা আরও জানান, চা শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চানপুর চা বাগানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনেরও আবেদন প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। হাসপাতালটি বাস্তবায়িত হলে চুনারুঘাট ও মাধবপুর এলাকার হাজারো চা শ্রমিক পরিবার উন্নত চিকিৎসাসেবা পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপকারভোগী চা শ্রমিকরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন সহায়তা পেলে চা শ্রমিক পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।

অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy