কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন

2026-05-13T18:42:50+00:00
2026-05-13T18:42:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৭)
কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ
X

কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বুধবার (১৩ মে) দুপুরে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। নবজাতক সন্তানদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথী বেগম প্রসব ব্যথা নিয়ে কয়েকদিন আগে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারির মাধ্যমে) সন্তান প্রসব না হওয়ায় বিথি বেগমরে পরিবারের সঙ্গে পরামর্শক্রমে মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকরা সিজার অপারেশনের মাধ্যমে বিথী বেগমের চার সন্তান হয়। চার সন্তানদের মধ্যে একজন ছেলে এবং তিন জন কন্যা সন্তান। চার নবজাতককে সুস্থ রাখতে কুমুদিনী হাসপাতালের এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিথি বেগমের শাশুড়ি ও তার মা জানিয়েছেন, এই দম্পতির ১০ বছরের এক সন্তান রয়েছে। দীর্ঘ দিন পর একসঙ্গে চার সন্তানের জন্ম হাওয়ায় পরিবারে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন ও ডেপুটি পরিচালক (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. আলী আহসান বলেন, মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে। কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে তাদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy