সবজির আড়ালে গোপনে চাষ, মিলল ১০ ফুট লম্বা গাঁজা গাছ!

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে

2026-05-14T21:21:08+00:00
2026-05-14T21:21:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সবজির আড়ালে গোপনে চাষ, মিলল ১০ ফুট লম্বা গাঁজা গাছ!
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৬৫)
১০ ফুট লম্বা গাঁজা গাছ জব্দ
X

১০ ফুট লম্বা গাঁজা গাছ জব্দ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এসময় অভিযুক্ত মাদক কারবারি মিলন মন্ডল (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বুধবার রাতে উপজেলার কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন মন্ডলের সবজি ক্ষেত থেকে গাছটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মিলন মন্ডলের বিরুদ্ধে পূর্বেও শ্যামনগর থানায় দুটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি সবজি ক্ষেতের মধ্যে মিলন মন্ডলকে গাঁজা গাছের গোড়ায় পানি দিতে দেখা যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি দ্রুত দৌড়ে পালিয়ে যান। পুলিশ ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

পরে ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক চাষ ও কারবার চললেও অনেক সময় তা প্রশাসনের নজরের বাইরে থেকে যায়। সাম্প্রতিক এ অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy