চুনারুঘাটে বিজিবির অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে।

2026-05-15T18:45:55+00:00
2026-05-15T18:45:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে বিজিবির অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৬০)
চুনারুঘাটে বিজিবির অভিযান
X

চুনারুঘাটে বিজিবির অভিযান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে)  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৮২ হাজার টাকা।

বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র সাতছড়ি বিওপির টহলদল অদ্য ওই দিন রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী গারোটিলা নামক স্থানে টহল পরিচালনার সময় পরিত্যাক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশী করে মালিকবিহীন ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে। 

হবিগন্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানিয়েছেন বিজিবি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy