মানিকছড়িতে জামায়াতের কর্মী সমাবেশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ ১৫-৩০ মে উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫

2026-05-15T21:10:47+00:00
2026-05-15T21:10:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে জামায়াতের কর্মী সমাবেশ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ৭০)
জামায়াতের কর্মী সমাবেশ
X

জামায়াতের কর্মী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ ১৫-৩০ মে উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমানউল্লাহ এর সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দুনিয়ার প্রীতি ভুলে কুরআন হাদিসের আলোকে সমাজ ব্যবস্থা গড়ে তোলার আন্দোলনে সংগঠনের কর্মীদের আবদ্ধ হতে হবে"। তিনি আরও বলেন, মুমিনের (আল্লাহর) আইনে সমাজ ব্যবস্থা চলবে। ত্রয়োদশ নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি ৭০ শতাংশ মানুষ যেখানে জুলাই সনদ বাস্তবায়ন হ্যাঁ ভোট বিজয়ী করেছে। সেখানে জুলাই সনদ বাস্তবায়ন না করে তা অবজ্ঞা করার সুযোগ নেই। মানুষের দুঃসময়ে জামায়াতে ইসলামীর কর্মীরা তাদের পাশে দাঁড়াবে, সেবক হবে।

তিনি আরও বলেন, শূকরের মাংস, সুদ, ঘুষ যেমন হারাম। ঠিক একজন মুসলমানের জন্য কুরআন হাদিস বিরোধী বা মানব রচিত আইন, কানুন, রাষ্ট্র, সমাজ পরিচালনার রীতিও হারাম। তাই জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য ও তাঁর পরিবার, সন্তানাদিসহ প্রতিবেশীকে সংগঠনের পতাকাতলে এনে ইসলামি সমাজ ব্যবস্থা গড়ার আন্দোলনে সমবেত করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক টীম সদস্য, অধ্যক্ষ আমিরুজামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ ইউসুফ প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy