শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আব্দুর রহমান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৬ মে) বেলা

2026-05-16T12:50:32+00:00
2026-05-16T12:50:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৪২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আব্দুর রহমান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ মে) বেলা ১০টার দিকে শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু আব্দুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের আমির হোসেন আদরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আব্দুর রহমান সকালে নুরনগর গ্রামে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা দশটার দিকে পুকুরের পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy