ঈদকে সামনে রেখে ঘোড়াঘাটে বিপুল সংখ্যক কোরবানির পশু প্রস্তুত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫৪ টি ছোট বড় খামারে প্রায় ৭২৪৮

2026-05-16T12:57:00+00:00
2026-05-16T12:57:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঈদকে সামনে রেখে ঘোড়াঘাটে বিপুল সংখ্যক কোরবানির পশু প্রস্তুত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৮৪)
ঘোড়াঘাটে কোরাবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট ছবিটি গত বৃহস্পতিবার উপজেলার রাণীগঞ্জ হাট থেকে তোলা
X

ঘোড়াঘাটে কোরাবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট ছবিটি গত বৃহস্পতিবার উপজেলার রাণীগঞ্জ হাট থেকে তোলা

ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫৪ টি ছোট বড় খামারে প্রায় ৭২৪৮ টি পশু ও গৃস্থ পরিবারে আনুমানিক ৮ হাজার কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্যমতে, কোরবানির জন্য খামার পর্যায়ে এবার ৭২৪৮ টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ষাঁড় ১৫০৫, বলদ ৮০৩, গাভী ২৪০৮টি, মহিষ ২টি, ছাগল ৩৫৬০ ও ভেড়া ৭০ টি এবং গৃহস্থ পরিবারে আরও আনুমানিক ৮ হাজার কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে। এ উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬৫০০টি, তথ্য অনুযায়ী স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্ধৃত থাকবে প্রায় ৯ হাজার পশু।

ভালো দামের আশায় কোরবানির বাজার লক্ষ রেখে এসব পশু যত্ন সহকারে লালন-পালন করছেন খামারীরা। বর্তমানে খামারিরা তাদের গরু পরিচর্যা ও মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খৈল, কুটা, দানাদার খাদ্য ও দেশীয় স্বাস্থ্য সম্মত খাবারের মাধ্যমে গরু সহ পশু গুলোকে হৃষ্ট পুষ্ট করার কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন খামারিরা।

এদিকে গরুর খামারিরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম অনেক বেশি হওয়ায় পশু পালন ব্যয় বেড়েছে। খড়, ভুসি ও বিভিন্ন ধরনের কনসেনট্রেট ফিডের দাম বাড়ায় অনেক খামারি লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন। তারপরও ঈদুল আজহাকে সামনে রেখে তারা আশা করছেন, বাজারে পশুর ভালো দাম পাবেন।

উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার খামারী ইমরান নাজির বাপ্পী বলেন, প্রথমের দিকে গরুর ক্রেতা তেমন না মিললেও বর্তমানে গরুর বাজারে ক্রেতা বাড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন আকার ও দামের গরু উঠছে, আর ভালো দাম পাওয়ার আশায় খামারিরা এখন বেশ আশাবাদী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে এ উপজেলায় আমরা ভেটেরিনারি মেডিকেল টীম গঠন করেছি এবং উক্ত ভেটেরিনারি মেডিকেল টীম ঘোড়াঘাট উপজেলার গুরুত্বপূর্ণ পশুর হাট রানীগঞ্জ ও পৌরসভার বাগেরহাটে দায়িত্ব পালন করছেন। তারা মূলত হাটে বিক্রির জন্য আসা গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করেন, হাটে অসুস্থ পশু থাকলে বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন, রোগাক্রান্ত বা কোরবানির অনুপযুক্ত পশু শনাক্ত করে তা বিক্রি বন্ধ করার ব্যবস্থা করেন, কোনো গাভী গর্ভবতী কি-না তা পরীক্ষা করে নিশ্চিত হন, যাতে গর্ভবতী গাভী কোরবানি না হয়। আবার তাঁরা প্রাণিকল্যাণ বিষয়টিও নিশ্চিত করেন যাতে পশুর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হয়। 

এছাড়াও কোরবানির পশু মোটাতাজাকরণে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এবং ক্ষতিকর ওষুধ বা হরমোন ব্যবহার না করে কীভাবে স্বাস্থ্য সম্মত ভাবে, প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করতে খামারীদের পরামর্শ দিয়ে আসছি। এতে করে খামারি যেমন লাভবান হবেন তেমনি ভোক্তা সাধারণের জন্যও নিরাপদ মাংস নিশ্চিত হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy