নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জলকে দল থেকে বহিস্কার করা হয়েছে।শুক্রবার (১৫

2026-05-16T17:47:03+00:00
2026-05-16T17:47:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৫৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 

শুক্রবার (১৫ মে) তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়। দলীয় প্যাডে নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ময়নুল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেজাউল ইসলাম উজ্জল উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম উজ্জলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদল এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বহিস্কৃত ব্যক্তির কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy