শায়েস্তাগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন

2026-05-16T19:26:55+00:00
2026-05-16T19:26:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শায়েস্তাগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনার
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৫৫)
ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনার
X

ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনার

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়ে গেছে। দেশবাসী লক্ষ্য করছেন ভোটের কালি আঙুল থেকে শুকানোর আগেই ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কর্মসূচি বাস্তাবায়ন হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড যাহাতে সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয় এজন্য সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। 

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন সরকারে এই প্রধন তথ্য কর্মকর্তা। 

শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  সিলেটের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এবং হবিগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনারে’ ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
সেমিনারে প্রধান আলোচক ছিলেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ওলিদুর রহমান শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন। 

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুল হাসান,  সাবেক সভাপতি আ স ম আফজল আলী। 

সেমিনারে শায়েস্তাগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
 
আলোচনায় সাংবাদিকরা তথ্যপ্রবাহের স্বচ্ছতা, উন্নয়ন কার্যক্রমের প্রচার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy