জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের ভাইয়ের কুলখানি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের মেঝ

2026-05-16T19:47:09+00:00
2026-05-16T19:47:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের ভাইয়ের কুলখানি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১২৯)
কুলখানি অনুষ্ঠান
X

কুলখানি অনুষ্ঠান

বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের মেঝ ভাই ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক আরিফুর রহমান খান মাছুম এর বাবা মোঃ আবুল বাশার খান গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

আজ দুপুর দুইটায় বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের প্রতিষ্ঠিত আবুল হোসেন খান কলেজ প্রাঙ্গণে মরহুম আবুল বাশার খানের কুলখানি অনুষ্ঠিত হয়।

দুপুর দুইটায় অনুষ্ঠিত এ কুলখানি অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের ও আরিফুর রহমান খান মাছুম এর আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষী, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা সহ প্রায় ০৮ সহস্রাধিক মানুষ যোগ দেন কুলখানি অনুষ্ঠানে। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ।

বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড মোস্তাফিজুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, ডায়াবেটিস সমিতির যুগ্ম পরিচালক ও মরহুম আবুল বাশার খানের সুযোগ্য সন্তান আরিফুর রহমান খান মাছুম। বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন, বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ছালাম মোল্লা প্রমুখ।

মরহুম আবুল বাশার খানের কুলখানি অনুষ্ঠানে দোয়া মোনাজাতের পূর্বে তার রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সকলকে দোয়া করার অনুরোধ জানান জাতীয় অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ ও ডায়াবেটিস সমিতির যুগ্ম পরিচালক বিশিষ্ট সমাজ সেবক আরিফুর রহমান খান মাছুম।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy