উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে ১৪তম শুকান্ত মেলা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, নৈতিক শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “১৪তম শুকান্ত মেলা-২০২৬”।

2026-05-16T20:00:38+00:00
2026-05-16T20:00:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে ১৪তম শুকান্ত মেলা অনুষ্ঠিত
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৩৩)
১৪তম শুকান্ত মেলা
X

১৪তম শুকান্ত মেলা

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, নৈতিক শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “১৪তম শুকান্ত মেলা-২০২৬”। দিনব্যাপী আয়োজিত এ মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রাশেদ আল মাহমুদ তিতুমীর, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, নতুন প্রজন্মকে শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা, শৃঙ্খলাবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

দিনব্যাপী আয়োজনের শেষাংশে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy