দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদকাসক্ত ছেলের মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ

2026-05-16T20:06:03+00:00
2026-05-16T20:06:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু
দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৬১)
ইনসেটে ঘাতক ছেলে রাসেল
X

ইনসেটে ঘাতক ছেলে রাসেল

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদকাসক্ত ছেলের মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আব্দুল আলিম সেনু পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে।

শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে পৌর এলাকার বড়আলমপুর কুসাকাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাদকাসক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) মাদক সেবনের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। শনিবার সকালে টাকার দাবিকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল তার বাবা আব্দুল আলিম সেনুকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের প্রতিবেশী আমিনুল জানান, রাসেল পূর্বেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল।কিছুদিন আগে রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করে। সকাল ৯টার দিকে বসতঘরের ভেতরে বাবাকে মারধরও করে । সে ওই টাকা দিয়ে মাদক সেবন করতো।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি। এখনও কেউ মামলা দায়ের করেনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy