জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।আজ শনিবার (১৬ মে)

2026-05-16T20:52:27+00:00
2026-05-16T20:52:27+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৮৩)
৯৯ বস্তা সরকারি চাল
X

৯৯ বস্তা সরকারি চাল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।

আজ শনিবার (১৬ মে) উপজেলার চরজব্বার ইউনিয়নের বাজার এলাকার আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুদ রাখা হচ্ছিল। পরে সেগুলো বেশি দামে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

শনিবার বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পেয়ে তারা প্রশাসন ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করেন। পরে সেগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ বলেন, ‘আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। তাই বাড়িতে চাল রাখা হয়েছিল।’

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। চালগুলোর বৈধ কাগজপত্র রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy