শার্শায় ২৫ বোতল ভারতীয় এস্কাফসহ গ্রেপ্তার ১ | শার্শা নিউজ

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলার পাকশিয়ায় অভিযান চালিয়ে ২৫ বোতল অবৈধ ভারতীয় এস্কাফ সিরাপসহ ফুলছদ্দিন খাঁ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

2026-05-17T11:24:53+00:00
2026-05-17T11:24:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় ২৫ বোতল ভারতীয় এস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ৮১)
শার্শায় ২৫ বোতল ভারতীয় এস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার
X

শার্শায় ২৫ বোতল ভারতীয় এস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ ফুলছদ্দিন খাঁ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) ভোরে উপজেলার পাকশিয়া খালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফুলছদ্দিন ওই গ্রামের মৃত সুলতান খাঁর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল পাকশিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলছদ্দিনের বসতবাড়ির গোয়ালঘরের সামনে তল্লাশি করে ২৫ বোতল অবৈধ ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপ জব্দ করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




  বিষয়:   শার্শা মাদক উদ্ধার  ভারতীয় এস্কাফ সিরাপ  যশোর মাদক কারবারি গ্রেপ্তার  শার্শা থানা পুলিশ  যশোর অপরাধ সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy