চট্টগ্রামে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার

2026-05-17T12:03:11+00:00
2026-05-17T12:03:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ৭৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সাগরিকা রোডের কোস্ট ফ্যাক্টরির সামনে রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল ফেনী জেলার পরশুরাম উপজেলার পশ্চিম অলকা এলাকার মীর কাশেম হীরুর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার মুরগি ফার্ম এলাকায় জাকির সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, সাগরিকা রোডের কোস্ট ফ্যাক্টরির সামনে রাস্তার ওপর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, নিহতের পেটের বাম পাশে গভীর কাটা জখম ছিল এবং নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy