প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:২৭ পিএম (ভিজিট : ৪৫)

X
হালুয়াঘাট সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৬ মে) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের (মেইন পিলার ১১২০) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় দেশটির মেঘালয় পুলিশ তাদের আটক করেছিল।
এ ঘটনায় ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তেলিখালী বিওপির নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।