রামগড়ে অস্ত্রসহ তিনজন আটক

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি

সারাবাংলা

খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনী অভিযান চা‌লি‌য়ে অস্ত্রসহ তিনজনকে আটক ক‌রে‌ছে।আটকরা হলেন, সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা(২৮) ও রাজু মারমা

2026-05-17T13:52:26+00:00
2026-05-17T13:52:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগড়ে অস্ত্রসহ তিনজন আটক
রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ৪৮)
রামগড়ে অস্ত্রসহ তিনজন আটক
X

রামগড়ে অস্ত্রসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনী অভিযান চা‌লি‌য়ে অস্ত্রসহ তিনজনকে আটক ক‌রে‌ছে। 

আটকরা হলেন, সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা(২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। 

এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য এবং রামগড় ও গুইমারার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এক বিশেষ অপারেশন পরিচালনা করে।

এসময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাসিকালে সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়। 

আটক রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। 

তিনি আরও জানান, গোলাগুলির সময় ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম বলেন, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy