মুকসুদপুরে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন উপকারভোগীর মাঝে

2026-05-17T14:06:47+00:00
2026-05-17T14:06:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৪২)
মুকসুদপুরে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ
X

মুকসুদপুরে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন উপকারভোগীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আয়োজিত এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সবসময় সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ উপকারভোগীদের আত্মনির্ভরশীল হতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই ও সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকার এসব কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। তিনি বলেন, উপজেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের এমন উদ্যোগ অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ। তিনি জানান, প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীর জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মোঃ কায়েম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকল সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন। এ সময় তাদের মাঝে আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। উপকারভোগীরা সরকারের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy